NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা ভারতের রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২০ এএম

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা ভারতের রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। তিনদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

সুব্রত আচার্য

 

তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সময়ই ভারতীয় গণমাধ্যম এবং দেশটির সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে সুসম্পর্ক তৈরী হয় ড. হাছান মাহমুদের। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলকাতার মাটিতে তার সম্মানে আয়োজিত উপদূতাবাস ভবনে নৈশভোজের আয়োজনে মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

সংক্ষিপ্ত আয়োজন শেষে ঢাকায় ফেরার পথে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল বলে দাবি করেন মন্ত্রী। ‘ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন’ আন্দোলনের তিরস্কার করেন তিনি। তিস্তা চুক্তি ছাড়াও কথা বলেন, গঙ্গা চুক্তির নবায়নের বিষয়ে।

 

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উষ্ণ সম্পর্ক সেটি ভবিষ্যতে আরও উষ্ণতর হবে। শক্তিশালী বাংলাদেশ ভারতের জন্য ভালো বলেও মন্তব্য করেছেন দেশটির নেতারা।

 

মন্ত্রী বলেন,

 

তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি ভারতের জাতীয় নির্বাচনের পর এ নিয়ে একটা সমাধানে পৌঁছাতে পারবো।

 

 

 

এরআগে শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন ড. হাছান মাহমুদ।

 

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে টানা চতুর্থ এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। নারী ক্ষমতায়নে বঙ্গবন্ধুকন্যা যে কাজ করছেন, সেটির সঙ্গেও সহমত পোষণ করেছেন দ্রৌপদী মুর্মু।

 

এদিকে একটি দেশের অর্থনীতি মজবুত হতে দরকার স্থিতিশীল সরকার। বাংলাদেশে এখন তেমন সরকারই রয়েছে বলে মনে করেন কলকাতার বিশিষ্টজনরা। একই সঙ্গে বাংলাদেশের ন্যায্য প্রাপ্তিগুলোকেও ভারত সরকারের দেয়া উচিৎ বলেও মনে করেন তারা।

 

 

 

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভারতের রাজধানীতে পৌঁছান ড. হাছান মাহমুদ। রাষ্ট্রীয় সফরে ভারতের রাষ্ট্রপ্রতি, উপরাষ্ট্রপতি, পরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টাসহ মোদি সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী।