NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সহশিল্পী আহমেদ রুবেলের মৃত্যুর খবরে যা বললেন জয়া


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৩৬ পিএম

সহশিল্পী আহমেদ রুবেলের মৃত্যুর খবরে যা বললেন জয়া

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। আজ সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লক্সে তাঁর অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সিনেমার প্রদর্শনী শুরুর আগেই তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন রুবেল।

প্রিমিয়ার শোতে একই সঙ্গে সিনেমা দেখার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু অভিনেত্রী উপস্থিত হতে পারলেও না-ফেরার দেশে চলে গেছেন অভিনেতা। তাঁর এই মৃত্যু বিশ্বাস করতে পারছেন না জানিয়ে জয়া বলেন, ‘এটা খুব অদ্ভুত একটা ব্যাপার হলো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না রুবেল ভাই নেই।
আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না আমাদের শো বাতিল হোক। মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। রুবেল ভাইও আমাদের মধ্যে আছেন। শো চলবে।
এটা আমাদের শিল্পীদের জীবনের একটি ভয়াবহ অংশ।’

 

সে সময় কান্নাজড়িত কণ্ঠে বাবার মৃত্যুর দিনের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘আমার বাবার যেদিন মৃত্যু হলো সেদিন আমি কলকাতায় ছিলাম। আমার প্রথম বাংলা সিনেমার শুটিংয়ে অংশ নিতে। শুটিং করছিলাম, তখন বাবার মৃত্যুর খবর পাই। শেষ দিকের শুটিং, মাত্র দুটি দৃশ্য ধারণ বাকি ছিল।

আমি হাউমাউ করে কাঁদছিলাম আর পরিচালককে জিজ্ঞেস করছিলাম আমি কী করব? আমি কি শুটিংটা শেষ করে যাব? আমাদের শিল্পীদের জীবনটাই এমন।’

 

উত্তরা থেকে  সিনেমার পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। সবাই মিলে তাঁকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমনটাই জানিয়েছেন ‘পেয়ারার সুবাস’ চরচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির।