NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘ডার্ক ওয়ার্ল্ড’এ অংশ নিতে ঢাকায় টালিউড অভিনেত্রী কৌশানি


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১১ পিএম

‘ডার্ক ওয়ার্ল্ড’এ অংশ নিতে ঢাকায় টালিউড অভিনেত্রী কৌশানি

বুধবার ঢাকায় এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে নায়িকার বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান।

 

জানা গেছে, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কৌশানীকে।

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার অভিনেত্রী ছিলেন মাহিয়া মাহি। গত বছর শুরু হয়েছিলো সিনেমার শুটিং।

‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর ৯ অক্টোবর শুটিংও শুরু করেছিলেন মাহিয়া মাহি। কিন্তু একদিনের শুটিং করে সিনেমা থেকে সরে দাঁড়ায় এই অভিনেত্রী।

 

এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছিলেন মাহি। কিন্তু একদিন শুটিং করেই মুন্নার বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

শেষমেশ বন্ধ হয়ে যায় শুটিং। সেসময় জানা যায়, মুন্না খানের এক বক্তব্যের জন্যই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এ ছবিতে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন নায়ক। তাতেই বাঁধে বিপত্তি।

 

প্রসঙ্গত, কৌশানী অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়া রে’।

তবে আজও এটি আলোর মুখ দেখেনি। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ২০২১ সালে ঢালিউড সিনেমায় নাম লেখিয়ে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী। টালিউডে শেষ তাঁকে দর্শক দেখেছিল ‘ডাল বাটি চুরমা’ সিনেমায়।