NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

স্পিকারের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪৮ এএম

স্পিকারের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় কার্যক্রমসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করবে। মৈত্রী গ্রুপ উভয় দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৈত্রী গ্রুপ গঠনের ফলে পারস্পরিক সহযোগিতা এবং সংসদ সদস্যদের সফর ও অভিজ্ঞতা বিনিময়ে দু'দেশ উপকৃত হবে।’

 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মিসর বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিসরের ঐতিহাসিক সম্পর্ক ছিলো। এখানো মিসরের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।

ভবিষ্যতেও দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
এ সময় রাষ্ট্রদূত বলেন, মিসর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মিসর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশকে নিজের দেশ মনে হচ্ছে।
বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে মিসরের অনেক মিল রয়েছে। তিনি জাতীয় সংসদকে মিসরের পাশে থাকার জন্য আহ্বান জানান।