NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৬ এএম

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ খবর জানানো হয়।

প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, গতকালই রাজার ক্যান্সারের নিয়মিত চিকিৎসা শুরু হয়েছে। তিনি আপাতত জনসমক্ষে উপস্থিতি বন্ধ রাখবেন।

তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাবেন।

 

কিছুদিন আগে রাজা চার্লস হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান। পরে বলা হয়, তাঁর প্রস্টেট গ্রন্থির সমস্যা হয়েছে। তবে তা প্রবীণ অনেক পুরুষের যেমন হয় তেমনই।

 

ক্যান্সারের কোনো আশঙ্কা নেই। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের খবরই দিল প্যালেস। প্যালেস বলেছে, এটি প্রস্টেট ক্যান্সার নয়, তবে প্রস্টেটের সমস্যার চিকিৎসা নিতে গিয়েই ধরা পড়ে। ক্যান্সারের ধরন জানানো হয়নি।

 

২০২২ সালে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৫ বছর বয়সী চার্লস।