NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে প্রথিতযশা ব্যবসায়ী শাহ্ নেওয়াজের জন্মদিন উদযাপিত


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২৯ পিএম

নিউইয়র্কে প্রথিতযশা ব্যবসায়ী শাহ্ নেওয়াজের জন্মদিন উদযাপিত

নিউইয়র্কে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো প্রথিতযশা ব্যবসায়ী গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন। জ্যাকসন হাইটসের আশা পার্টি হলে ২৯ জানুয়ারি আয়োজিত এই জমজমাট জন্মদিন অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট নূরুল আজিম, আলমগীর খান আলম ও আহসান হাবিব।
আনন্দ হাসি গানে মেতে ওঠা জন্মদিনের এই ঘরোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ফুলের তোড়া হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান শাহ্ নেওয়াজকে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। শাহ্ নেওয়াজ তাঁর স্ত্রী রানো নেওয়াজ, মেয়ে সাদিয়া নেওয়াজ ও ছেলে সাদমান নেওয়াজকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন।
সাপ্তাহিক আজকাল-এর পক্ষ থেকে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান মনজুর আহমদ, হাসানুজ্জামান সাকী, আবুবকর সিদ্দিকী ও মইনুল হাসান সজল। এসময় সাংবাদিক বেলাল আহমেদ ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও মোস্তফা অনিক রাজ।