NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসি-সুয়ারেসকে ছাড়াই হংকংয়ে জিতল মিয়ামি


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

মেসি-সুয়ারেসকে ছাড়াই হংকংয়ে জিতল মিয়ামি

প্রাক মৌসুম প্রস্তুতির এশিয়া সফরে সৌদি আরবে দুই ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছিল ইন্টার মিয়ামি। লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টের পরও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটি হারাতে পারেনি আল হিলালকে। আল নাসরের বিপক্ষে পরের ম্যাচে অবশ্য শেষ দিকে কিছুটা সময় খেলেছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ওই ম্যাচে মেসি মাঠে নামার আগেই ছয় গোল হজম করেছিল মিয়ামি।

 

এশিয়া সফরের শেষ ম্যাচে আজ ডেভিড বেকহামের দল মুখোমুখি হয়েছিল হংকং একাদশের। হংকং স্টেডিয়ামের অনুষ্ঠিত এই ম্যাচে স্থানীয় দলটিকে ৪-১ গোলে হারিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। এই ম্যাচে অবশ্য মাঠেই নামেননি আর্জেন্টাইন তারকা। লিওনেল মেসি এবং লুই সুয়ারেসকে বসিয়ে একাদশ গড়ে মিয়ামি কোচ।

 

মাঝ বিরতির খানিকটা আগে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় হংকং! তবে বিরতির পর দুই মিনিটের ব্যবধানে ২ গোল করে মিয়ামি। ৫০ মিনিটে লসন কনওয়ে সান্ডারল্যান্ড স্কোর ২-১ করার পর ৫৬ মিনিট ব্যবধান ৩-১ করেন লিওনার্দো ক্যামপানা। এরপর ৮৫ মিনিটে লক্ষ্যভেদ করে ব্যবধান আরো বাড়িয়েছেন রায়ান সেইলর।

 

 

সাত-সাতজন খেলোয়াড় বদল হলেও মেসি ও সুয়ারেসকে বদলি হিসেবেও মাঠে নামায়নি মিয়ামি। অথচ মেসির আগের দিন মেসির অনুশীলন দেখতেই হাজারো সমর্থকের ঢল নেমেছিল হংকং স্টেডিয়ামে। তাদের পয়সাটা একদমই উসুল হলো না মেসি ম্যাচটা না খেলায়! অবশ্য চোটের জন্য এই ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা ছিলই। সে আশঙ্কা সত্যিও হলো।