NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাদার্স-ফর্টিসের চার গোলের রোমাঞ্চ, চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

ব্রাদার্স-ফর্টিসের চার গোলের রোমাঞ্চ, চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

এবারের লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। সেটাও আবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে। দারুণ ফুটবল খেলে ম্যাচ জিতে নিয়েছে ২-০ গোলে। ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে অবশ্য জেতেনি কেউ।

ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

 

আগের পাঁচ ম্যাচে তিন ড্রয়ের সঙ্গে চট্টগ্রাম আবাহনী হেরেছিল দুটিতে। জয়ের খোঁজে থাকা দলটি অবশেষে অপেক্ষা ফুরাল। আর শেখ জামালের জুলফিকার মাহমুদ মিন্টুর পথচলা শুরু হল হার দিয়ে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে প্রথমার্ধে কোন দলই পারেনি লক্ষ্যভেদ করতে। মধ্যবিরতি থেকে ফিরেই চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন মান্নাফ রাব্বী। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বল নিয়ে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন এই ফরোয়ার্ড। আর ৯০ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ডেভিদ ওজুকুর দুর্দান্ত ফ্রিকিক জালে জড়িয়ে গেলে জয় নিশ্চিত হয় আবাহনীর।
৬ পয়েন্ট নিয়ে আটে উঠেছে তারা আর একই পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে শেখ জামাল।

 

দিনের অন্য ম্যাচে রাজশাহীতে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে ফর্টিস এফসি। অষ্টম মিনিটেই ব্রাদার্সকে এগিয়ে নেন রাব্বী হোসেন রাহুল। প্রথমার্ধেই অবশ্য সমতা ফেরায় ফর্টিস।

৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গাম্বিয়ান পা ওমর বাবু। ৬৯ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে আবারো এগিয়ে যায় ব্রাদার্স। তবে ভ্যালেরি গ্রিশেনের ৭৮ মিনিটে করা গোলে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে ফর্টিস এবং ৩ পয়েন্টে তলানিতে ব্রাদার্স।