NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তাজউদ্দিন সিপিএ পিসি’র উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০১ এএম

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তাজউদ্দিন সিপিএ পিসি’র উদ্বোধন

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে বাঙালি মালিকানাধীন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাজউদ্দিন সিপিএ পিসি। গত ২৮ জানুয়ারী বিকেলে বাংলাদেশীদের বানিজ্যিককেন্দ্র জ্যাকসন হাইটসের ৩৭-১১ ৭৪ স্ট্রিটের ২য় তলায় স্যুইট আর ১ এ মিলাদ ও দোয়া মাহফিলের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন এ অফিসটি। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাজউদ্দিন সিপিএ পিসি’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবুনাসের তাজউদ্দিন, সিপিএ, এমএস। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা সমিতির সভাপতি আবু কামাল পাশা।
এর পর তাজউদ্দিন সিপিএ পিসি’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবুনাসের তাজউদ্দিন, সিপিএ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। আবুনাসের তাজউদ্দিন, সিপিএ আগত অতিথিদের স্বাগত জানান।
উপস্থিত সুধীরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, কমিউনিটির প্রত্যাশা নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা সহ সংশ্লিষ্ট সকল সেবার নিশ্চয়তা থাকবে এখানে।
প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে আবুনাসের তাজউদ্দিন, সিপিএ বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে কমিউনিটির সেবায় কাজ করবে তার অফিস। তিনি জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে অফিসটি।
যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আবুনাসের তাজউদ্দিন, সিপিএ। তাজউদ্দিন সিপিএ পিসি, ৩৭-১১ ৭৪ স্ট্রিট, ২য় তলা, স্যুইট আর ১, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, যুক্তরাষ্ট্র। ফোন : ৯১৭-২৫৩-৯০২৬, ৬৪৬-৭৪৪-৪২৯২।