NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শতাধিক শিল্পী নিয়ে এফডিসিতে ‘রাজকুমার’র গানের শুটিং


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩৫ পিএম

শতাধিক শিল্পী নিয়ে এফডিসিতে ‘রাজকুমার’র গানের শুটিং

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মধ্যে বাংলাদেশের অংশের শুটিং প্রায় শেষের দিকে। গত দুইদিন ধরে এফডিসিতে হয়েছে সিনেমাটির একটি গানের শুটিং।

গত মঙ্গলবার সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির গানের শুটিং।

যেটির সেট তৈরি করতে দুদিন সময় লেগেছে। গ্রামীণ মেলার আবহে এই সেট তৈরি করা হয়েছিল এফডিসির প্রশাসনিক ভবনের সামনে। এই গানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঘুরছে সিনেমার শুটিংয়ের ছবি।

 

chghfg
‘রাজকুমার’র গানের শুটিংয়ে শাকিব খান 

জানা যায়, ‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

xdgdfg
‘রাজকুমার’র গানের শুটিংয়ে শাকিব খান 

‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন।

 

xdgfg
‘রাজকুমার’ সিনেমায় কোর্টনি কফি ও  শাকিব খান 

গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটের শুটিং হয়। ঢাকার শুটিং শেষ করে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খানসহ পুরো ইউনিট যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।

সিনেমাটির গল্প সম্পর্কে হিমেল আশরাফ বলেন, ‘গল্পটা একটা ছেলের জীবনের জার্নির গল্প।

পাবনা থেকে আমেরিকায় যায় শাকিব খান। আমরা সবাই জানি, আমেরিকায় সবাই ভালো ও উন্নত জীবনের জন্য যায়। কিন্তু এই ছেলেটি সে কারণে আমেরিকা যায় না। তার যাওয়ার পেছনে অন্য একটা কারণ থাকে। সে কিভাবে যায়, কেন যেতে চায়? এসব নিয়েই গল্পটা।’ 

 

এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এ ছাড়া রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজ, মুকিত জাকারিয়াসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।