NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অলিম্পিক বাছাই চিলির জালে পাঁচ গোল আর্জেন্টিনার


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

অলিম্পিক বাছাই চিলির জালে পাঁচ গোল আর্জেন্টিনার

লাতিন অঞ্চলের প্যারিস অলিম্পিক বাছাইয়ে প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দুই ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। আজ চিলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হাভিয়ের মাসচেরানোর দল। তাতে বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে দলটি।

ভেনিজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনাকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত।

৪৫ মিনিটে দলকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। মধ্যবিরতি থেকে ফিরে পেনাল্টি থেকে সেই আলমাদাই ব্যবধান বাড়ান। 

 

দুই গোলে এগিয়ে থেকে চিলির ওপর আরো চড়াও হয় আর্জেন্টিনার। ৬১ মিনিটে সান্তিয়াগো ক্যাস্ত্র, ৭৯ মিনিটে অ্যারন ফাকুন্দো এবং যোগ করা প্রথম মিনিটে লুসিয়ানো গুনদোর গোল বড় জয় নিশ্চিত করে।

 

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়ের সঙ্গে। যারা ইতিমধ্যে বিদায় নিয়েছে। 'বি' গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে প্যারাগুয়ে। 'এ' গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

সেলেসাওদের সঙ্গী হবে ভেনিজুয়েলা অথবা ইকুয়েডর। চূড়ান্ত পর্বের চার দলের মধ্যে দুই দল টিকিট কাটবে প্যারিস অলিম্পিকের।