NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সালাহ ফেরার আগেই মিসরের বিদায়


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৪, ০৮:০১ এএম

সালাহ ফেরার আগেই মিসরের বিদায়

আফ্রিকা কাপ অব নেশনসে আর ফেরা হচ্ছে না মোহামেদ সালাহর। রাউন্ড অফ সিক্সটিন থেকেই যে তাঁর দল মিসরের বিদায় ঘণ্টা বেজে গেছে। গতরাতে কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।

নির্ধারিত নব্বই মিনিট ১-১ সমতায় থাকার পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও কোন দল জাল খুঁজে পায়নি।

খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে বাজিমাত করেছে কঙ্গো। ম্যাচ জিতে নিয়েছে ৮-৭ ব্যবধানে। 

 

সান পেদ্রোতে ম্যাচের ৩৭ মিনিটে মেশাক ইলিয়ার গোলে এগিয়ে যায় কঙ্গো। কিন্তু বিরতির আগেই সমতা ফিরিয়েছিল মিসর।

মোস্তফা মোহামেদের পেনাল্টি গোল ম্যাচে রাখে মিসরকে। তবে অতিরিক্ত ত্রিশ মিনিটে খেলা গড়ালে ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মোহামেদ হামদি, তাতে বিপদ বাড়ে মিসরের।

 

টাইব্রেকারে ৭-৭ সমতার পর শট নিতে আসেন দুই দলের গোলরক্ষক। মিসরের গোলরক্ষক আবু গাবালের শট চলে যায় পোস্টের উপর দিয়ে।

পরের শটে কঙ্গোর গোলরক্ষক লিওনেল মাপাসি জাল খুঁজে নিয়ে কঙ্গোকে নিয়ে যায় কোয়ার্টার ফাইনালে।

 

গ্রুপপর্বে ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সালাহ। চোট কাটিয়ে মাঠে ফিরতে ফিরতে দুই ম্যাচ লাগবে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য লিভারপুলের ফিরে যান সালাহ। এই তারকা ফরোয়ার্ডের অভাব যেন খুব করে টের পেল মিসর।