NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মুন্নির হাতের ইলিশ-চিংড়ি খেয়ে গেলেন স্বস্তিকা


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ১০:৩৪ পিএম

মুন্নির হাতের ইলিশ-চিংড়ি খেয়ে গেলেন স্বস্তিকা

ঢাকায় চলছে আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। এখানে আমন্ত্রিত হয়ে হয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গেল ২৪ জানুয়ারি উৎসবে দেখানো হয় তার অভিনয় করা ছবি ‘বিজয়ার পরে’। ঢাকায় এসে বেশ উচ্ছসিত ছিলেন তিনি।

জানিয়েছেন ঢাকার চলচ্চিত্রে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। অবশ্য ঢাকায় এসেই চলে গিয়েছিলেন গানবাংলা টেলিভিশন তথা টিএম নেটওয়ার্ক এর প্রধান কার্যালয়ে। আজ চলে যাওয়ার আগেও সেখানে গিয়েছিলেন এই অভিনেত্রী। বিদায়বেলায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নির আতিথেয়তায় গানবাংলা পরিবারের শিল্পীদের সঙ্গে গান আড্ডায় মেতে বাংলাদেশ ভ্রমণটা স্মরণীয় করে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।


যাওয়ার সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। এখানে আসার পর থেকেই অপেক্ষা করছিলাম কবে এই গান আড্ডাটায় উপস্থিত হবো। যাওয়ার আগে অবশেষে তা ঘটলো। আমি সত্যিই কৃতজ্ঞ, অভিভূত।


ফারজানা মুন্নি বলেন, ‘স্বস্তিকা আমাদের অতিথি, শিল্পী হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও তাকে দারুণ লেগেছে। অভিনয়ের পাশপাশি তার গান শুনেও মুগ্ধ হয়েছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে গানবাংলার জন্য তার একটি গান আমরা রেকর্ড করবো।’

সংগীত পরিচালক তাপসের সঞ্চালনায় গান আড্ডায় উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীত পরিচালক ইবরার টিপু, শিল্পী ঐশী, পারভেজ, লুইপা, সাব্বির, রেশমি মির্জা, শামিম, পূজা, তূর্য, নাবিলা এবং প্রত্যয় খান। গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় এই লাইভ গান আড্ডায় উপস্থিত হয়ে নেচে-গেয়ে মেতে উঠতে দেখা গেছে স্বস্তিকাকে।
হামিন আহমেদের কণ্ঠে  মাইলসের  ‘নি:স্ব করেছো আমায়’ গানটি শুনে স্মৃতিকাতরতায় ভাসেন তিনি।

সবশেষে, ফারজানা মুন্নির হাতের ইলিশ, চিংড়িসহ দেশিয় ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হন স্বস্তিকা ও উপস্থিত শিল্পীরা। বাংলাদেশে দর্শকদের ভালোবাসা ও নানা সুখস্মৃতি নিয়ে ২৬ জানুয়ারি দেশে ফিরে গেলেন তিনি।