NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ০৯:১৮ এএম

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা

শুরুর ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের যুবাদের সামনে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে, সুপার সিক্সে যেতে হলে জিততে হবে পরের দুই ম্যাচ। আশিকুর রহমান-আরিফুল ইসলামরা সেটাই করে দেখিয়েছে। আয়ারল্যান্ডের পর আজ যুক্তরাষ্ট্রকে ১২১ রানে উড়িয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। গুরুত্বপূর্ণে ম্যাচে আরিফুলের অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশকে এনে দিয়েছে সহজ জয়।

 

২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ বল বাকি থাকতেই যুক্তরাষ্ট্র গুটিয়ে যায় ১৭০ রানে। সর্বোচ্চ ৫৭ রান করেন প্রন্নভ চেত্তিপালায়াম। বল হাতে ৪ উইকেট শিকার মাহফুজুর রহমান রাব্বীর। একটি করে উইকেট নিয়েছেন শেখ পারভেজ, রাফি উজ্জমান, ইকবাল হোসেন এবং আরিফুল ইসলাম।

 

এর আগে ব্লুমফন্টেইন টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। টপ অর্ডারের পাশাপাশি মিডলের ব্যাটারদের কাছ থেকে এসেছে কার্যকরী ইনিংস।
যদিও ৯৪ রান তুলতেই সাজঘরে ফেরেন শুরুর তিন ব্যাটার। তিনে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকা মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি।

৪০ বলে ৩৫ রান করেন তিনি। এরপরেই হাল ধরেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১২২ রান। ৪৯ বলে ৪৪ করে আহরার বিদায় নিলেও ৯ চারে সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ১০৩ বলে তাঁর ইনিংস থামে ১০৩ রানে।
শেষ দিকে শিহাবের ৩১ রানে বড় সংগ্রহ দাঁড় করানোর সঙ্গে ম্যাচ নিজেদের করে নেয় যুবারা।