NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্টার্ককে ছাপিয়ে সিলভা-হজের প্রতিরোধ


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

স্টার্ককে ছাপিয়ে সিলভা-হজের প্রতিরোধ

দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ান বোলারদের সামনে অসহায় লাগছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। এক পর্যায়ে ৬৪ রানে ৫ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এর তিনটিই নেন মিচেল স্টার্ক। এরপর ষষ্ঠ উইকেটে জশুয়া ডি সিলভা ও কাভেম হজের প্রতিরোধ।

 

যদিও তাঁরা দিনটা নির্বিঘ্নে পার করতে পারেননি। ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। দিনের শুরুতে ক্যারিবিয়ানদের কাঁপিয়ে দেন স্টার্ক।

ক্রেগ ব্রাথওয়েট ও কার্ক ম্যাকেনঞ্জির প্রথম দুই উইকেট জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের।

 

দুই সতীর্থর উইকেট নেওয়া দেখে স্টার্ক কেন বসে থাকবেন? পরের তিন উইকেটই তাঁর। এখান থেকে সিলভা ও হজের ১৪৯ রানের জুটি। অস্ট্রেলিয়ান বোলারদের হতাশা চুড়ান্ত রূপ নেওয়ার পর এই জুটি ভাঙেন নাথান লায়ন।

সিলভাকে এই অফ স্পিনার ফেরান ৭৯ রানে। সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি হজও। স্টার্কের শিকার হয়ে তিনি ফিরেছেন ৭১ রানে।

 

অষ্টম উইকেটে আবার কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফের প্রতিরোধ। দুজনের জুটি থেকে আসে ৪১ রান।

জোসেফকে ৩২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন হ্যাজেলউড। তাঁর উইকেটের পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার। আগামীকাল ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করবেন সিনক্লেয়ার।