NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত বিলাওয়ালের


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০৯:৫০ এএম

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত বিলাওয়ালের

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠন করবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ‘আপনারা জানেন, অনেক স্বতন্ত্র রাজনীতিবিদ, সম্ভবত আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন।’

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) দলের আইকনিক ব্যাট প্রতীক হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগই পিটিআই নেতারা থাকবেন।

২০১৩ সালের সাধারণ নির্বাচনে পিপিপি মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) পরের অবস্থানে ছিলেন। ৩৪২টির মধ্যে ৪২টি আসন পেয়েছিল পিপিপি। ২০১৮ সালেও দলটি পেয়েছিল ৫৪টি আসন। পিএমএল-এন ও পিটিআই দুই দলের কাছেই দ্বিতীয় অবস্থানে ছিল বিলাওয়ালের দল।

 

এবারের নির্বাচনে কোনো দলের সঙ্গে হাত মেলানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন বিলাওয়াল। বদলে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনকেই বেছে নেবেন পিপিপির এই প্রধানমন্ত্রী প্রার্থী। তবে বিলাওয়াল এই নির্বাচনে জিতলে সরকার গঠনের সময় তাঁর বয়স বেনজির ভুট্টোর চেয়েও ২৫ দিন কম থাকবে। বিলাওয়ালের মা বেনজির ভুট্টো ১৯৮৮ সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর।