NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ফাইটার’


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ফাইটার’

বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশনের আসন্ন সিনেমা ‘ফাইটার’! এ সিনেমা দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। সব ঠিক থাকলে বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে আগামী ২৫ জানুয়ারি এ দেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এমনই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।

 

সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা টুডি ও থ্রিডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।

এর আগে বাংলাদেশে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’। এ ছাড়া গেল শুক্রবার মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’।

‘ফাইটার’ সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন বলিউডের দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনে প্যাকড চলচ্চিত্র  ‘ফাইটার’।

 

উল্লেখ্য, করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর প্রমুখ।

 

‘পাঠান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এখন অপেক্ষায় সিদ্ধার্থের এই সিনেমার। এখন দেখার অপেক্ষা সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে।