NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাকিব না থাকায় সিলেটের স্বস্তি


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ পিএম

সাকিব না থাকায় সিলেটের স্বস্তি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে আজ কোনো খেলা ছিল না। একদিন বিরতি দিয়ে আগামীকাল (সোমবার) আবার মাঠে গড়াবে বিপিএল। মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ায় সিলেটের বিপক্ষে এই ম্যাচটি খেলতে পারবেন না রংপুরের অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

প্রতিপক্ষ দলে সাকিবের মতো ক্রিকেটার না থাকায় নিজেদের জন্য স্বস্তি বলছেন সিলেটের উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে আমাদের জন্য তো স্বস্তিরই।' তবে জাকির এত বললেন, 'আমাদের ভালো খেলতে হবে। যে দলই হোক, যে খেলোয়াড়ই হোক তার বিরুদ্ধে ভালো খেলতে হবে যদি জিততে হয় ম্যাচ।'

রংপুর সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না পেলেও সিলেট পাচ্ছে পুরোপুরি ফিট না হওয়া তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

কোনো অনুশীলন ছাড়াই ৮ মাস পর মাঠে নামেন মাশরাফি। আজ অবশ্য নেটে ১৫ মিনিটের মতো ব্যাট করেছেন তিনি।

 

মাশরাফি দলে থাকলে ক্রিকেটাররা অনুপ্রেরণা পান বলে জানালেন জাকির, 'আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটা অনুপ্রেরণা বলতে পারেন আমাদের জন্য। কারণ, উনি থাকলে অনেক সিদ্ধান্তে অনেক সহজ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়।

ওইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।