NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তামিমের বরিশালের সঙ্গে পারল না সাকিবের রংপুর


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

তামিমের বরিশালের সঙ্গে পারল না সাকিবের রংপুর

দুই দলের ক্রিকেটারদের নামেভারে বিপিএলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের তকমা পেয়ে গিয়েছিল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচটা। এরমধ্যে আকর্ষণের কেন্দ্রে ছিলেন দেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শেষ পর্যন্ত অবশ্য তামিমের বরিশালের কাছে হার মেনেছে সাকিবের রংপুর। যদিও যেমনটা ভাবা হচ্ছিল, ম্যাচটা সে অর্থে উত্তেজনার পারদ ছুঁতে পারেনি।

আগে ব্যাটিং করে ১৩৮ রানে থামে রংপুরের ইনিংস। ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে বরিশাল।

 

দুই ওপেনার তামিম ও ইব্রাহিম জাদরান বরিশালকে ভালো শুরু এনে দেন। দুজনের জুটি থেকে আসে ৩২ রান।

ইব্রাহিমকে ১২ রানে ফেরান সাকিব। তাঁর সঙ্গী তামিম ২৪ বলের ইনিংসে পাঁচ চার ও এক ছক্কায় ৩৫ রান করে মোহাম্মদ নবির বলে স্টাম্পড হন। এরপর দ্রুতই ফেরেন সৌম্য সরকার। তবে বরিশালকে পথ হারাতে দেননি মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিম।
মিরাজ ১৮ ও মুশফিক ২৭ রান করেন। শোয়েব মালিককে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন শোয়েব মালিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

 

শোয়েব ১৭ ও দুই ছক্কায় মাহমুদ ১৯ রানে অপরাজিত থাকেন। দুই ছক্কার দ্বিতীয়টিতে শেষ ওভারের প্রথম বলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদ। রংপুর পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মধ্যে দুই ওপেনার রনি তালুকদার ও ব্রেন্ডন কিং এবং তিনে নামা সাকিব আল হাসানকে হারায় তারা। লম্বা সময় পর মাঠে ফিরে ব্যাট হাতে রাঙাতে পারেননি সাকিব। আউট হয়েছেন মাত্র দুই রানে।

 

বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় ব্যর্থ হন আফগান ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইও। শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেন আহজমতউল্লাহ। এরপর শামীম হোসেনকে নিয়ে দলের স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেন নুরুল হাসান সোহান।

কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে নুরুল ফেরেন ২৩ রান করে। মাঝে শামীম ৩৩ বলে ৩৪ রান করলেও দ্রুতই ফেরেন মোহাম্মদ নবি। তবু রংপুরের ইনিংস ভদস্থ চেহারা পেয়েছে মূলত শেখ মেহেদী হাসানের ছোট্ট ঝোড়ো ইনিংসের সৌজন্যে। ১৯ বলে ৪ চার ও এক ছক্কায় ২৯ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন শেখ মেহেদী। যদিও তাঁর এই ইনিংস রংপুরের জয়ের জন্য যথেষ্ট ছিল না।