NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নায়ক প্রসেনজিৎ যখন গায়ক


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

নায়ক প্রসেনজিৎ যখন গায়ক

সবুচ গালিচা পাতা উৎসবমুখর মঞ্চে উঠে গান ধরলেন ‘চোখ তুলে দেখো না, কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।’ মাইক্রোফোন হাতে গাইতে গাইতে ব্যাকগ্রাউন্ড পারফর্মারদের সঙ্গে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ। মঞ্চের সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল দর্শক আসনেও।

নায়ক প্রসেনজিৎ আরেকবার গায়ক হলেন মঞ্চে। 

 

তবে শুধু সিনেমা কেন, পশ্চিমবঙ্গে বহু প্রান্তে শো করতে গিয়ে মঞ্চও কাঁপিয়েছেন ‘বুম্বাদা।’ তাকে একটিবার দেখার জন্য ভিড় জমাতেন অনুরাগীরা। বর্ধমানের নীলপুর উৎসবে সেই দৃশ্যই দেখা গেল আবার।

গান গেয়ে ও নেচে দর্শক মাতালেন প্রসেনজিৎ। সেই উৎসবের একটি ভিডিও এখন অনলাইনে ভাইরাল।

 

প্রসেনজিতের সেই ভিডিওতে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছে। সকলের একটাই কথা, কে বলবে প্রসেনজিতের বয়স নাকি ৬১ বছর! কেউ লিখেছেন, ‘এই বয়সেও এত এনার্জি!’ কারো মন্তব্য, ‘প্রসেনজিত মানেই সবকিছু ইতিবাচক।

’ কারো মতে, ‘বয়স এক জায়গায় দাড়িয়ে আছে দাদা আপনার এখনো! সেই ছোট্ট বেলার দেখা হিরো আপনি, এখনো একই রকম।’ যারা প্রসেনজিতের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তাঁরা এককথায় বুম্বাদার পারফরম্যান্সে মুগ্ধ। 

 

প্রসেনজিতের মঞ্চ মাতানো গানটি তাঁর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর। প্রসেনজিৎ অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পেয়েছিল ২০০২ সালে। নায়িকা ছিলেন ঋতুপর্ণা।

পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। সেসময় ৬০-৭০ লক্ষ টাকায় তৈরি ছবিটি ব্যবসা করেছিল আড়াই কোটির মতো। প্রসেনজিৎকে সর্বশেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এ। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়।