NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঢাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
ঢাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত

সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে তরুণদের সচেতন ও অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও এক্সপ্রেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় প্রজন্ম ওয়েভ শর্টফিল্ম প্ল্যাটফর্ম বৃহস্পতিবার (২ মে) এই প্রদর্শনীর আয়োজন করে।

মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত পীটার হ্যাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সাহস মোস্তাফিজ, সভাপতি সাদিয়া আশরাফী থিজবী এবং সাধারণ সম্পাদক জয় দাস।

রাষ্ট্রদূত পিটার হ্যাস তার বক্তব্যে ঢাবি সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে দেশপ্রেম, সাংস্কৃতিক বৈচিত্র্য, লিঙ্গ সমতা এবং ধর্মীয় সহিষ্ণুতা অত্যন্ত প্রয়োজন।

নাট্যকর্মী ত্রপা মজুমদার বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো শুধু দেখলেই চলবে না, অনুধাবন করাও জরুরি। চলচ্চিত্রকে অনুভব করতে হবে। তারুণ্যের জাগরণে চলচ্চিত্র হতে পারে অন্যতম বার্তাবাহক।

আয়োজনে বাশার জার্জিস পরিচালিত এবং আফজাল হোসেন ও জাকিয়া বারী মম অভিনীত ‘মর্নিং কফি’, আবিদ মল্লিক পরিচালিত ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত ‘হেডলাইন’ এবং চৈতালী সমদ্দার পরিচালিত ‘মাগফিরাত’ নামক তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।