NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৬ মাস পর ফিরেই হাসারাঙ্গার ৭ উইকেট, সিরিজ জিতল শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:৩৭ পিএম

৬ মাস পর ফিরেই হাসারাঙ্গার ৭ উইকেট, সিরিজ জিতল শ্রীলঙ্কা

ফেরাটা রাজসিক ভাবেই করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপ ও বিশ্বকাপে। চোট কাটিয়ে ৬ মাস ফিরেই বল হাতে জ্বলে উঠলেন এই লংকান স্পিনার। মাঠে ফিরে উইকেট নেওয়ার জন্য যেন মুখিয়ে ছিলেন।

 
ফিরেই ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করলেন। একাই ৭ উইকেট নুয়ে ধসিয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। তাতে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লংকানরা। 

 

এর আগে বৃষ্টিতে প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি।

 
দ্বিতীয় ম্যাচ শ্রীলংকা জেতে ২ উইকেটের ব্যবধানে। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়ে শ্রীলংকা। 

 

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও এদিন বৃষ্টি বাধা হয়ে দাড়ালেও খেলা মাঠে গড়ায়। ২৭ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

 
বলতে গেলে হাসারাঙ্গার স্পিন ঘুর্নিতেই কাবু হয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ২২.৫ ওভারে গুটিয়ে যায় স্রেফ ৯৬ রানে। ৪৮ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। চারজনকেই ফেরান হাসারাঙ্গা। এরপর আরও তিন উইকেট তুলে নেন এই স্পিনার।
 
জিম্বাবুয়ের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি।

 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট ও ৬৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লংকানরা। যদিও ৩ রান তুলতেই আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় লংকানরা। কিন্তু অধিনায়ক কুশল মেন্ডিস অপরাজি ৬৬ রান করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।