NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রাজশাহী-১ আসনে মাহিসহ ৯ প্রার্থীর জামানত বাতিল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

>
রাজশাহী-১ আসনে মাহিসহ ৯ প্রার্থীর জামানত বাতিল

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে সেই চৌধুরী সাহেবের কাছেই বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ওই আসনে (নৌকা) প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। ভোটের প্রচারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তাঁকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

গত রবিবারের ভোটে তানোর-গোদাগাড়ী দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

 
আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৯২ ভোট। নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী (কাঁচি) পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। 

 

তানোর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মোট ভোটের ৮ শতাংশ ভোট না পেলে প্রার্থীরা জামানত হারাবেন। নিয়ম অনুযায়ী মাহিসহ ৯ জন প্রার্থী আট শতাংশের কম ভোট পেয়েছেন।

 
মাহির সঙ্গে এই আসনে আরো আটজন প্রার্থী জামানত হারিয়েছেন।

 

জামানত হারানো প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু (সোনালি আঁশ) প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা (নোঙর) প্রতীকে এক হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন (লাঙল) প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) প্রতীকে দুই হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা (আম) প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) প্রতীকে ৩৩৫ ভোট, বিএনএফের প্রার্থী মো. আল সাআদ (টেলিভিশন) প্রতীকে ৬০৩ ভোট ও আখতারুজ্জামান আকতার (ঈগল) প্রতীকে ২০২ ভোট পেয়েছেন।