NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহরুখকে পেছনে ফেলার দৌড়ে রণবীর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

শাহরুখকে পেছনে ফেলার দৌড়ে রণবীর

২০২৩ সালে বলিউডের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র রণবীর কাপুরের অ্যানিমেল। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সিনেমাটি। শাহরুখ খানের জওয়ান ও পাঠানের পর বছরের তৃতীয় চলচ্চিত্র হিসেবে হাজার কোটির ক্লাবে প্রবেশ করার দৌড়ে ছিল অ্যানিমেল। তবে বছর শেষে শাহরুখ খানের ডানকি ও প্রভাসের সালার মুক্তি পাওয়ায় আয়ে ভাটা পড়ে অ্যানিমেলের।

 
তবে নতুন বছরে শুরুতেই হঠাৎ করেই আবার জ্বলে উঠল অ্যানিমেল। সেই সঙ্গে হিন্দি চলচ্চিত্রের নতুন এক মাইলফলকের পেছনে ছুটলে রণবীরের সিনেমাটি।

 

বছরের শুরুতে অ্যানিমেলের পালে নতুন করে হাওয়া লেগেছে। ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তকমা ইতোমধ্যেই পেয়ে গেছে এটি।

 
সানি দেওলের ‘গাদার ২’কে টপকে গেছে অনেক আগে। এরপর শাহরুখের পাঠানকে টপকে জওয়ানের ঠিক পরেই রয়েছে রণবীরের অ্যানিমেল। ইতিমধ্যেই এটি ৫৫০ কোটির গণ্ডি টপকে ফেলেছে অ্যানিমেল। মুক্তির ষষ্ঠ সপ্তাহে ২.৫ কোটির মতো ঝুলিতে যোগ করল রণবীরের অ্যানিমেল।
 
ফলে অ্যানিম্যালের মোট আয় এখন ৫৫০ কোটির বেশি। সামনে রয়েছে শুধুই শাহরুখের জওয়ান। ৬৪৩ কোটি রুপি আয় নিয়ে হিন্দি চলচ্চিত্র হিসেবে ভারতে সর্বোচ্চ আয়ের প্রথম স্থানে আছে সিনেমাটি।

 

সম্প্রতি অ্যানিমেল-এর সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেদিন রণবীর সবার উদ্দেশ্যে জানান, ‘আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এখানে এসে অ্যানিমেলের সাকসেস পার্টি উদযাপন করার জন্য।

 
এটা এমন একটা চলচ্চিত্র যেটা নিয়ে কিছু মানুষের সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় এটি যা ভালোবাসা, সাফল্য পেয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে যে সিনেমার জন্য দর্শকদের যে ভালোবাসা আছে সেটার উপর কিছু না।’

 

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।