NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশের চেষ্টায় উদ্বিগ্ন ঢাবি শিক্ষক সমিতি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশের চেষ্টায় উদ্বিগ্ন ঢাবি শিক্ষক সমিতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি চক্র নতুনভাবে সক্রিয় হয়ে উঠেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। শুক্রবার (৩ জুন) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের সশস্ত্র অনুপ্রবেশের অপচেষ্টা এবং ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকসমাজ এ ধরনের ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, সম্প্রতি শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস দেখা গেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ১৯৭৫-এর কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া তার নগ্ন বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।  

বিবৃতিতে বলা হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা এবং দেশে বিরাজমান গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট করার যেকোনো অশুভ তৎপরতাকে প্রতিহত করে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাবি শিক্ষক সমিতি অঙ্গীকারাবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সব অপশক্তিকে খুঁজে বের করে আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে।