NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিলাওয়ালকে প্রধানমন্ত্রী প্রার্থী করল পিপিপি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ এএম

বিলাওয়ালকে প্রধানমন্ত্রী প্রার্থী করল পিপিপি

পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (সিইসি) গত বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে। একই দিন লাহোরে বিলাওয়াল হাউসে সিইসির প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলের প্রচারণা নিয়ে আলোচনা করতে বৈঠক করেন।

 
এবারের নির্বাচনে বিলাওয়াল লাহোরের এনএ-১২৭ (আসন) থেকে লড়ছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক এবং পিটিআই সমর্থিত এক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

পিপিপির সিইসির এই বৈঠকে দলের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে। ইশতেহারে যুব ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
এ ছাড়া আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করেছে সিইসি।