NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে এসেছেন আমির জামাতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে এসেছেন আমির জামাতা

গতকাল বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো। বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা।

 
যদিও আর পাঁচজন কনের মতো লেহেঙ্গা বা শাড়ি পরেননি আমিরকন্যা। ইরার পরনে ছিল নীল ও গোলাপির কম্বিনেশনে তৈরি ডিজাইনার পোশাক। তবে ইরার স্বামী নূপুর শিখরের সাজে ছিল অন্য চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয়—কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠলেন তিনি!

 

ইরা ও নূপুরের বিয়ের ছবি ও ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নূপুরের সাজপোশাক নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।

 
নূপুরের সাজ দেখে অবাক সবাই। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কেন কালো টি-শার্ট আর হাফপ্যান্ট পরে বিয়ের আসরে এসেছিলেন বর। আসলে প্রায় আট কিলোমিটার দৌড়ে ইরাকে বিয়ে করতে আসেন নুপূর। রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাঁদের।
 
আর স্বাক্ষর করার সময় স্যান্ডো গেঞ্জিই পরে ছিলেন নুপূর।

 

তবে কিছুক্ষণ পর নেটাগরিকদের কৌতূহল নিরসন করার উদ্যোগ নিলেন ইরা নিজেই। একটি ভিডিওতে ইরাকে বলতে শোনা যায়, স্বাক্ষর করা শেষ, এবার নূপুর গোসল করতে যাবে! ঠিক তার পরেই নূপুর নীল রঙের শেরওয়ানিতে সেজে অতিথিদের সামনে এসে হাজির হলেন।

আপাতত রেজিস্ট্রি করেই বিয়ে করেছেন এই জুটি। এরপর আগামী ৮ জানুয়ারি উদয়পুরে হবে জমকালো বিয়ের অনুষ্ঠান।

 
আর বউভাত হবে ১৩ জানুয়ারি, সেটা অবশ্য মুম্বাইয়েই। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের তারকারাও।