NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতের ফুটবলে কিংসের ঝাঁকুনি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

ভারতের ফুটবলে কিংসের ঝাঁকুনি

হুয়ান ফেরান্দোকে চাকরিটাই হারাতে হলো। অথচ কি দারুণভাবেই না মৌসুমটা শুরু করেছিলেন তিনি। পেছনে ভারতীয় সুপার লিগ জয়ের সুখ স্মৃতি, প্রাক মৌসুম শেষ করেছেন ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। এরপর এএফসি কাপ আর নতুন আইএসএল মৌসুমেও চলছিল মোহনবাগান সুপার জায়ান্টের জয় যাত্রা।

 

 

গত ৭ নভেম্বর বসুন্ধরা কিংসের মাঠে যখন খেলতে আসে ফেরান্দোর দল তখন আইএসএলে টানা চার ম্যাচে চার জয় তাদের। এর মধ্যে এএফসি কাপে ওড়িশাকে উড়িয়ে দিয়েছে ৪-০ তে, জিতেছে মাজিয়ার বিপক্ষেও। কিন্ত কিংস অ্যারেনায় সেই মোহন বাগান দেখল মুদ্রার অন্য পিঠ। আর তাদের সেটা দেখালো বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়ে।

 
মৌসুমের প্রথম সেই হার মোহনবাগানের, বাংলাদেশে এসে বাংলাদেশ চ্যাম্পিয়নদের কাছে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ফেরান্দোর দল সেই যে পথ হারালো গতকাল স্প্যানিশ কোচের চাকরিচ্যুতিতে তাঁর সমাপ্তি।

 

কিংসের কাছে ঐ হারের পর মোহনবাগান যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল, নইলে ওড়িশার মাঠে যারা ৪-০ তে জিতে আসে তারা ঘরের মাঠে পরের দেখায় কেন সেই দলের কাছেই হারবে ৫-২ ব্যবধানে। আর সেই হারেই এই মৌসুমে কলকাতার জায়ান্টদের এশিয়ান অভিযাণ শেষ হয়ে গিয়েছিল।

 
আইএসএলে গিয়েও তারা নিজেদের ফেরাতে না পারায় অবশেষে চাকরিই হারাতে হলো ফেরান্দোকে। পুরোনো আন্তোনিও হাবাসকে তারা ফিরিয়েছে।

 

কিংসের দেয়া সেই ঝাঁকুনি থেমে গেছে বললে ভুল হবে। সেটি বরং এখন টের পাচ্ছেন জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ। জাতীয় দলের ৬ জন খেলোয়াড় মোহনবাগানের।

 
এশিয়ান কাপ মিশন শুরুর আগে স্তিমাচ সেই বাগান খেলোয়াড়দের নিয়ে ভাবনায়। জানিয়েছেন, তাঁর বড় চ্যালেঞ্জ এখন বাজে ফর্মের মধ্যে দিয়ে যাওয়া সেই খেলোয়াড়দের মনোবল আগে ফিরিয়ে আনা। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার গ্রুপে ভারত সেই ঝাঁকুনি কতটা কাটিয়ে উঠতে পারে এখন সেটিই দেখার।