NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ গাইলেন তাহসান ও চিরকুট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

‘চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ গাইলেন তাহসান ও চিরকুট

বছরের প্রথম দিনের কনসার্টে অংশ নিয়েছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও ব্যান্ডদল চিরকুট। গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’। সেখানেই গান পরিবেশন করেছেন তাঁরা।

একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সিএমজি বাংলাদেশের চীনা রেডিও সম্প্রচারের ৫৫তম বার্ষিকী।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স, বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাং জিয়াও লিয়াং,  সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি জুমে বক্তব্য দিয়েছেন। আরো উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী প্রমুখ।

 

‘হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট’-এ প্রথমেই মঞ্চে গান নিয়ে হাজির হয় ব্যান্ডদল চিরকুট।

 
মঞ্চে তারা নিজেদের ‘জাদুর শহর’, ‘কানামাছি’, ‘আহারে জীবন’, ‘লালে লাল’সহ কয়েকটি গান পরিবেশন করে। এ ছাড়া চীনা ভাষায় গান পরিবেশন করেন তারা।

 

চিরকুটের পরেই মঞ্চে আসেন তাহসান। তিনিও একটি চীনা গান পরিবেশন করেন এদিন।

 
পাশাপাশি নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান তিনি। গানের ফাঁকে উপস্থিত চীনা নাগরিকদের কাছে জানতে চান তাদের ভাষায় কিভাবে নববর্ষের শুভেচ্ছা জানাবেন। চীনা নাগরিকরাও সেটি বলে দেন এবং তাহসান সেই ভাষায়ই তাদের শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া তাহসান জানিয়েছেন, তাঁর গান গাওয়ার দুটি কারণ রয়েছে। কারণ দুটি হলো- শ্রোতাদের হৃদয়ের ভেতরে ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে।

 

 

পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাফসান সাবাব এবং সিএমজির পক্ষ থেকে তাকে সহযোগিতা করেন আফরিন মিম ও এ্যানি। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মাসুদ মিয়া এবং গৌরব সরকার।