NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বছরের প্রথম দিনেই সিলেট-ঢাকা মহাসড়কে ঝরলো দুজনের প্রাণ


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৪৭ পিএম

বছরের প্রথম দিনেই সিলেট-ঢাকা মহাসড়কে ঝরলো দুজনের প্রাণ

বছরের প্রথম দিনেই সিলেট-ঢাকা মহাসড়কে ঝরলো দুই প্রাণ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।


সোমবার (১ জানুয়ারি) ভোর ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

 

 

 

নিহতরা হলেন- উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে হামিদ মিয়া (৩২) ও আব্দুল হাই মিয়ার ছেলে রনি মিয়া (২৫)।
 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান- একটি অজ্ঞাত ট্রাক জগদীশপুর গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।