NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পদত্যাগ করলেন ড্যানিশ রানী, নতুন রাজা কে?


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩ এএম

পদত্যাগ করলেন ড্যানিশ রানী, নতুন রাজা কে?

ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেটা নতুন বছরের টিভি ভাষণে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন। ওইদিন তাঁর রানী হওয়ার ৫২ বছর পূর্ণ হবে।

ঘোষণায় রানী মার্গারেটা বলেন, ‘আমি সিংহাসন আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে ছেড়ে দেব।

 

 

১৯৭২ সালে বাবা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন দ্বিতীয় মার্গারেটা। ৮৩ বছর বয়সী মার্গারেটা বর্তমানে বিশ্বের একমাত্র রানী। ইউরোপে তিনি সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

ভাষণে রানী বলেন, পদত্যাগের সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন।

 
২০২৩ সালের গোড়ার দিকে পিঠে অস্ত্রোপচারের পর তিনি পদত্যাগের কথা ভাবেন। তখন মনে হয়েছিল, পরবর্তী প্রজন্মের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে।

 

কিছুদিন পর ড্যানিশ রাজা হতে যাওয়া প্রিন্স ফ্রেডেরিক ১৯৯০ এর দশকের গোড়ার দিকে ডেনমার্কে কিছুটা দলীয় যুবরাজ হিসাবে পরিচিত ছিলেন। তবে ১৯৯৫ সালে আরহুস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে তাঁকে ঘিরে ধারণার পরিবর্তন হতে শুরু করে।

 
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্নকারী প্রথম ড্যানিশ যুবরাজ। শিক্ষাজীবন শেষে ফ্রেডরিক ড্যানিশ নৌবাহিনীতে যোগ দেন। 

 

ফ্রেডরিকের স্ত্রী প্রিন্সেস মেরি অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের বাসিন্দা। ২০০০ সালে অলিম্পিক গেমসের সময় সিডনির একটি বারে দুজনের দেখা হয়। তখন পেশায় আইনজীবী ছিলেন মেরি।