NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইসরায়েলি হামলায় নিহত সাবেক ফিলিস্তিনি মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৪, ০৯:১৩ এএম

ইসরায়েলি হামলায় নিহত সাবেক ফিলিস্তিনি মন্ত্রী

গাজা উপত্যকায় রবিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন সাবেক মন্ত্রী তাঁর বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা এবং হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা এবং মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থীশিবিরে হামলায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ৬৮ বছর বয়সী সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সালামা ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 
তিনি জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদে ইমাম হিসেবেও কাজ করেছেন।

 

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ইউসুফ সালামাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নিরলস সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

 
অন্যদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের চলমান আক্রমণে ২১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।