NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শারজায় গুরবাজ ঝড়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

শারজায় গুরবাজ ঝড়

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। শারজাহতে স্বাগতিকদের প্রথম টি-টোয়েন্টিতে করেছেন বিস্ফোরক সেঞ্চুরি। মাত্র ৫২ বলে খেলেছেন ১০০ রানের সাইক্লোণ ইনিংস। স্ট্রাইকরেট ১৯২.৩০।

 
৭টি ছক্কা এবং সমান ৭টি চারে সেঞ্চুরিটি সাজিয়েছেন গুরবাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম তিন অংকের জাদুকরী স্কোর।

 

গুরবাজের বিধংসী শতরানে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে আয়ান আফজাল খানের বলে আউট হন হজরতউল্লাহ জাজাই।

 
এরপর অধিনায়ক ইব্রাহিম জাদরানের সঙ্গে শতরানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে আফগানিস্তানকে বড় স্কোরের পথ তৈরি করে দেন গুরবাজই। দ্বিতীয় উইকেটে গুরবাজ ও ইব্রাহিম মিলে যোগ করেছেন ১৩৭ রান।

 

ব্যাটে ঝড় তুলেছিলেন ইব্রাহিম জাদরানও। ৪টি চার এবং ২টি ছক্কায় ৪৯ বলে ৫৯ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন আফগান অধিনায়ক।

 
ইনিংসের এক বল বাকী থাকতে আউট হয়েছেন ইব্রাহিম জাদরান। ১টি ছক্কা এবং ২টি চারে ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ উমরজাই।