NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আফ্রিদিদের আনন্দ ম্লান করলেন মার্শ-স্মিথ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৮ এএম

আফ্রিদিদের আনন্দ ম্লান করলেন মার্শ-স্মিথ

বোলিংয়ে কী অসাধারণ শুরুটাই না পেয়েছিল পাকিস্তান। মাত্র ১৬ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেন শাহীন শাহ আফ্রিদি ও আমির হামজা। কিন্তু সকালের সেই আনন্দ বেলা গড়াতে ম্লান করেন মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ। দুজনের ১৫৩ রানের জুটি অস্ট্রেলিয়াকে সেই বিপর্যয় পার করিয়ে নিয়ে গেছে ভালো একটা অবস্থানে।

 

 

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন মার্শ ৯৬ রানে। অর্ধশতকে পৌঁছে স্মিথ আউট হয়েছেন। দিন শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৭। অ্যালেক্স ক্যারি ব্যাট করছেন ১৬ রানে।

 
এরই মধ্যে ২৪১ রানের লিড হয়ে গেছে তাদের। প্রথম টেস্ট বড় ব্যবধানে হারা পাকিস্তানের জন্য সেটা শঙ্কার। প্রথম ইনিংসটাও অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে থেকে তারা শেষ করেছে। ২৬৪ রানে অল আউট হয়ে গেছে।
 
প্যাট কামিন্স ৪৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। ৪ উইকেট নাথান লায়নের। এরপর সকালের সেশনে অস্ট্রেলিয়াকে মিনিট ১৫ দেখে খেলতে হতো। কিন্তু সেটাই তারা পারেনি।

 

ইনিংসের দ্বিতীয় বলেই উসমান খাজাকে ফিরিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

 
শূন্য রানে কট বিহাইন্ড খাজা। একইভাবে মার্নাস লাবুশানেকেও ফেরান আফ্রিদি। ফলে অস্ট্রেলিয়া যখন মধ্যবিরতিতে যায়, তখন ৬ রানেই ২ উইকেট নেই তাদের। ফেরার পর ডেভিড ওয়ার্নারও টেকেননি। মীর হামজাকে উইকেট দিয়ে শেষবারের মতো মেলবোর্নের ক্রিজ ছেড়েছেন তিনি। হামজা এরপর ট্রাভিস হেডকেও বোল্ড করলে ১৬ রানে ৪ উইকেটে মহাবিপদে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকেই তাদের টেনে তুলেছেন মার্শ ও স্মিথ।