NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যে আগুনে পুড়ে খাঁটি হয়েছেন শান্ত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

যে আগুনে পুড়ে খাঁটি হয়েছেন শান্ত

কতজনের নেতৃত্বেই তো নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে এ দেশের ক্রিকেট মহাতারকাদের কেউই অধিনায়ক হিসেবে কিউইদের বিপক্ষে তাঁদের মাটিতে সাদা বলের ক্রিকেটে জয়ের মুখ দেখাতে পারেননি বাংলাদেশকে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেই জয় ধরা দিল কিনা নাজমুল হোসেন শান্তর অধীনে। নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডে পর আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জেতার পথে তাঁর নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছে আরেকবার।

 

 

নড়াইলে অফুরন্ত নির্বাচনী ব্যস্ততায় সময় পার করতে থাকা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই ম্যাচ দেখার সুযোগ সেভাবে পাননি। তবে জেতার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন শান্তর নেতৃত্বেরও। পুড়ে পুড়ে যেমন খাঁটি সোনা হয়, শান্তর মধ্যেও তেমন একটি ব্যাপারই আবিষ্কার করেছেন তিনি। এই সফরে বাংলাদেশ দলের অধিনায়ক সমালোচনার আগুনে পুড়ে পরিণত হয়েছেন বলেই তাঁর কাছ থেকে আরো অনেক বড় কিছুর আশা করছেন মাশরাফি।

 
 

 

নির্বাচনী প্রচারণার ফাঁকেই বাংলাদেশের জয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হয়েছে মাশরাফিকে। নিউজিল্যান্ডে জাতীয় দলের সাফল্যে নিজের ভালো লাগার কথা এভাবেই প্রকাশ করেছেন তিনি, ‘হ্যাঁ, অবশ্যই (খুশি)। খেলা তো দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন বাংলাদেশ দলকে।

 
এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।’

 

সেই সঙ্গে ক্যারিয়ারের শুরু থেকে বহু ঝড়-ঝাপটা পেরিয়ে আসা শান্তকে নিয়ে শুনিয়েছেন নিজের বিশ্বাসের কথাও। এ কথাতেই উঠে এসেছে শান্তর সমালোচনার আগুনে পুড়ে পুড়ে তৈরি হওয়ার ব্যাপারটিও, ‘অবশ্যই, ও (শান্ত) দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধার দিক হচ্ছে, ও অনেক সমালোচনার ভেতর দিয়ে এসেছে। ও এটা মানিয়ে নিতে পারে।

 
যেহেতু মানিয়ে নিতে পেরেছে, ও দারুণ কিছু করবে বলেই আমার বিশ্বাস।’