NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহরুখকন্যার ‘দ্য আর্চিস’ দেখে যা বললেন মনোজ বাজপেয়ী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

শাহরুখকন্যার ‘দ্য আর্চিস’ দেখে যা বললেন মনোজ বাজপেয়ী

নেটফ্লিক্সে গত ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে জোয়া আখতারের প্রত্যাশিত চলচ্চিত্র ‘দ্য আর্চিস’। বলিউডের প্রভাবশালী তারকাদের সন্তানরা প্রথমবারের মতো পর্দায় হাজির হয়েছেন সিনেমাটির মাধ্যমে। তাই মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় ছিল ‘দ্য আর্চিস’। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে।

 
তবে বলিউডের কোনো তারকাকে এ নিয়ে বিশেষ কোনো মন্তব্য শোনা যায়নি। হাজার হোক শাহরুখকন্যা, শ্রীদেবীকন্যা, অমিতাভ বচ্চনের নাতিদের ছবি বলে কথা। 

 

তবে ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘দ্য আর্চিস’ দেখে জানালেন ছবিটি তাঁর ভালো লাগেনি।

 
শুধু তা-ই নয়, মনোজ জানিয়েছেন এই ছবি তাঁর মেয়েরও ভালো লাগেনি।

 

মনোজ বাজপেয়ী জানান, তিনি তাঁর মেয়ে আভার জন্যই ‘দ্য আর্চিস’ দেখতে বসেছিলেন। ৫০ মিনিট ছবিটি দেখার পর তিনি তাঁর মেয়ে আভাকে বলেন, তাঁর ছবিটা ভালো লাগছে না। এরপর মনোজ অবাক হন যখন তাঁর মেয়ে আভাও জানান, ছবিটা তাঁরও বিশেষ ভালো লাগেনি।

 

 

মনোজের কথায়, আর্চিস আসলে তাঁর বেড়ে ওঠার অংশ নয়। তিনি যখন বড় হয়েছেন, তখন মোটু-পাতলু, রাম-বলরাম, এই সব পড়েছেন। তিনি বলেন, ‘আমি আর্চিসের একটা বই পড়েছি, ভেরেনিকা, বেটির কথা মনে আছে। তবে আমার ভালো লাগেনি।’ যদিও কারো অভিনয় নিয়ে কোনো মন্তব্য করেননি মনোজ বাজপেয়ী।

 

 

এদিকে কিছুদিন আগে ‘দ্য আর্চিস’-এ স্টার কিডদের অভিনয় নিয়ে নেতিবাচক মিমে লাইক করে বসেছিলেন রাবিনা ট্যান্ডন। পরে অবশ্য তিনি সাফাই গেয়ে বলেন, ভুল করে লাইকের টাচ বাটনে হাত পড়ে গিয়েছিল।

‘দ্য আর্চিস’-এ অগস্ত্য, সুহানা, খুশি কাপুর ছাড়াও মূল চরিত্রে দেখা গেছে মিহির আহুজা, ভেদাং রায়না, যুবরাজ মেন্ডা ও অদিতি ডট স্যায়গালকে। এতে সুহানাকে দেখা গেছে ভেরোনিকা লজের চরিত্রে, অগস্ত্য থাকছেন আর্চি অ্যান্ড্রুস হিসেবে।