NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৭ দিনে ১৬ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার সৌদি আরবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

৭ দিনে ১৬ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার সৌদি আরবে

বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে ১৬ হাজার ৮৯৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট। আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

 

গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই ইয়েমেন, ইথিওপিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, সিরিয়া এবং নাইজেরিয়ার নাগরিক। এছাড়াও কিছু সৌদি নাগরিকও গ্রেফতার হয়েছেন, যারা অবৈধ অভিবাসীদের সহায়তা করেছেন। সৌদি সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। গ্রেফতারকৃতদের অধিকাংশকেই দেশে থেকে বহিষ্কার করা হবে বলে জানা গেছে। শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৩৩ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৪৯৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ৩৭৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।

 

এছাড়া সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ৭৬৯ জনকে এবং সীমান্ত অতিক্রম করে সৌদি থেকে পালিয়ে যাওয়ার সময় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।