NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

মার্চে চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট, উচ্ছ্বসিত প্রবাসীরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

মার্চে চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট, উচ্ছ্বসিত প্রবাসীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা-রোম সরাসরি ফ্লাইট চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। দীর্ঘ ১০ বছর পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিমান। আর এই খবরে উচ্ছ্বসিত ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

 

১৯৮২ সাল থেকে টানা ৩৩ বছর ঢাকা-রোম-ঢাকা রুটে বাংলাদেশ বিমান চলাচল করলেও ২০১৫ সালের ১০ এপ্রিল রুটটিতে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিদেশি তিন এয়ারলাইন্সের টিকেটের মূল্য হ্রাস এবং যাত্রী সংকটকে রুটিতে বিমান চলাচল বন্ধের কারণ বলে জানায় কর্তৃপক্ষ। তবে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটে ফের বিমান চলাচলের আশ্বাস দেন।

ইতালিতে বাংলাদেশ বিমানের জিএসএ বা জেনারেল স্টক এজেন্সি জানিয়েছে, এই রুটে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ পেয়েছেন তারা। রোম বিমানবন্দরের অনুমতি, কার্গো সার্ভিসসহ অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।

 

সপ্তাহে কয়টি ফ্লাইট চলাচল করবে, এগুলো সরাসরি হবে কিনা এবং ভাড়ার বিষয়টিও দ্রুতই নির্ধারণ করা হবে। আর দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ বিমান চালু হওয়ার খবরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।