NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫১ পিএম

বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

বড়দিন উপলক্ষে সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরীস ক্যাথিড্রাল পরিদর্শনকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেছেন।

 

 

তিনি বলেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে। এ সময় তিনি খ্রিস্টান ধর্মের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আর্চ বিশপ বিজয় এন দি ক্রুজ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে।

 
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অশুভ পরিকল্পনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে নাশকতাকারীরা প্রকাশ্যে নির্বাচনবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, রেলওয়েতে নাশকতা প্রতিরোধে কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।