NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইত্যাদি এবার মৌলভীবাজারে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৩২ এএম

ইত্যাদি এবার মৌলভীবাজারে

প্রস্তুত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। ২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
বরাবরই দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সব নিদর্শন ও স্থানে ধারণ করা হয় ম্যাগাজিন অনুষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মৌলভীবাজারে।

 
মঞ্চ নির্মাণ করা হয়েছে কমলগঞ্জের কুরমা চা বাগানে। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৫ ডিসেম্বর।

 

এবার গান রয়েছে দুটি। মৌলভীবাজারের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তোসিবা আঞ্চলিক ভাষায় একটি প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন।

 
কথা লিখেছেন রামাচরণ, সুর আকাশ মাহমুদ। এ ছাড়া মৌলভীবাজারকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায়, হানিফ সংকেতের সুরে ও মেহেদির সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন মৌলভীবাজারের স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন খাজা সালাউদ্দিন ঝন্টু।
 

 

থাকবে কয়েকটি প্রতিবেদন। এর মধ্যে আছে মৌলভীবাজারের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ব্যতিক্রমী পলিথিনের হাটের ওপর রয়েছে আরেকটি জনসচেতনতামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্ব করা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘এন সিউল টাওয়ার’ নিয়ে। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি।
 

এ ছাড়া নিয়মিত বাকি পর্বসহ থাকবে বেশ কিছু সরস নাট্যাংশ। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।