NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে  শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২৫ এএম

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে  শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ

 

 

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের বেহাল অবস্থা থেকে উত্তরণের  শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌধুরী বাজার যুব সমাজের আয়োজনে বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব জহুরুল ইসলাম খাজা' র  সভাপতিত্বে শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ধোপাডাঙ্গা সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা, সিরাজগঞ্জ আলতাফ হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক,  আব্দুল হাই আল মামুন, ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, ফিরোজ কবীর মন্ডল, অভিভাবক কওছার আজম হান্নু, সমাজসেবক ও বিদ্যালয়ে জমিদাতা রওশন আলম বেলাল, সমাজসেবক নুরুল ইসলাম, জাহিদ মন্ডল, রাজা সরকার, শহিদুল ইসলাম, সাজু মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমাজসেবক মুয়িদ হাসান আনন্দ চৌধুরীর

 

এ সময় বক্তারা বলেন, বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের বেহাল অবস্থা থেকে উত্তরণের দাবিতে দুর্নীতিবাজ প্রতারক অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত থেকে বিদ্যালয়টি রক্ষা করতে হবে। বিদ্যালয়ের ওয়াস ব্লক তৈরির করার জন্য বিদ্যালয়ে একটি রুম কেটে ওয়াস ব্লগ তৈরি করে এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে ওয়াশ ব্লকের চাঁদা আদায় করেন। নিজের মনগড়া মতো বিদ্যালয়ে পকেট কমিটি গঠন করে নিয়োগ-বাণিজ্যে  এবং এক পদে তিন থেকে চারজন ব্যাক্তির কাছ থেকে ১০ থেকে ১২ লক্ষ টাকা করে ঘুষ গ্রহণ করে বিদ্যালয়টি বেহাল অবস্থায় পরিণত করেছেন। তাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর নিকট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

 

এবিষয়ে বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোরাব আলী শিক্ষক নিয়োগ-বাণিজ্যে শিকার করে বলেন, সাবেক কমিটি'র সভাপতি শিক্ষক নিয়োগের টাকা নিয়ে বিদ্যালয়ের শ্রেণিক্ষক গুলোর সংস্কার করে দেয়ার কথা থাকলেও তা পরে আর করেন নি।