NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশের কাছে হেরে অসহায় নিউজিল্যান্ড অধিনায়ক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বাংলাদেশের কাছে হেরে অসহায় নিউজিল্যান্ড অধিনায়ক

ঘরের মাঠে যেখানে বাংলাদেশের বিপক্ষে একক আধিপত্য নিউজিল্যান্ডের, ১৮ ওয়ানডের সবগুলোতে জয়, সেখানে আজ অসহায় আত্মসমর্পণ করত হলো কিউইদের। নেপিয়ারে বাংলাদেশি পেসারদের তোপের মুখে মাত্র ৯৮ রানে গুটিয়ে ৯ উইকেট বিশাল ব্যবধানে হার। এই হারের পর অসহায়ত্ব ফুটে উঠল স্বাগতিক অধিনায়কের কণ্ঠে।

টম ল্যাথাম বললেন, ‘বাংলাদেশ আজ আমাদের একদম আউটপ্লেড করে দিয়েছে।

 
এমন উইকেটে যেখানে বোলাররা সুবিধা পায় সেখানে আসলে আমাদের দায়িত্ব ছিল ভালো জুটি গড়া। আগের দুই ম্যাচে আমরা তা ভালোভাবে করতে পেরেছি। এখানে শুরুতে আমরা অনেক চাপে ছিলাম। এরপর দ্রুতই একের পর এক উইকেট হারিয়েছি।
 

 

উইকেট যেমনই হোক, ১০০ রানের নিচে পুঁজি নিয়ে যে ম্যাচ জেতা যায় না, তা জানিয়ে ল্যাথাম বলছিলেন, ‘বোর্ডে যখন মাত্র এক শর কাছাকাছি রান থাকবে বাংলাদেশ তো এসেই শট খেলে রান তোলার চেষ্টা করবে এবং তারা সেটাই করেছে।’

শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ খেলা আটজন ক্রিকেটার ছিলেন না এই দলে। চোট আর বিশ্রাম মিলিয়ে সিনিয়ররা বাইরে ছিলেন।

 
নতুন সুযোগ পাওয়াদের নিয়েও উচ্ছ্বসিত ল্যাথাম।

 

কিউই অধিনায়ক বলেন, ‘পুরো সিরিজের দিকে তাকালে দেখবেন আমাদের তিনজন (আদিত্য অশোক, জশ ক্লার্কসন, উইলিয়াম ও’রউরকে) অভিষিক্ত ক্রিকেটার ছিল। ব্যাপারটি দারুণ। এমন সিরিজে নতুন ক্রিকেটারদের খেলানো, ভবিষ্যতের জন্য তৈরি করাটা সব সময়ই বেশ ভালো ব্যাপার। সবাই সিরিজজুড়ে সুযোগ পেয়ে গেছে এবং তারা তা কাজে লাগানোর চেষ্টা করে গেছে।

 
সিরিজজুড়ে তারা দলের জন্য অবদান রেখেছে, যা বেশ ভালো ব্যাপার ছিল।’