NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথমবার এই আসরে খেলতে এসেই শিরোপা ঘরে তুললো ইংলিশ ক্লাবটি। জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস, একটি গোল ফিল ফোডেনের এবং অন্যটি আত্মঘাতী।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটিরই।

 
ম্যাচের গতিপথ বুঝে ওঠার আগেই দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় ইউরোপের চ্যাম্পিয়নরা। নাথান একের গতির শট সাইড পোস্টে লেগে ফেরা বল নিচু হয়ে বুক দিয়ে ঠেলে বল জালে পাঠান আলভারেস।

 

২৭ মিনিটে ফ্লুমিনেন্সের ডিফেন্ডার নিনো বল ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই পাঠান। তাতে ব্যবধান দ্বিগুণ হয় সিটির।

 
এই অর্ধে অবশ্য আর গোল পায়নি সিটি। সুযোগ বুঝে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করে ফ্লুমিনেন্স কিন্তু তেমন সুবিধা করতে পারেনি।

 

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল সিটির। ৭২ মিনিটে ফিল ফোডেনের গোলে ব্যবধান হয় ৩-০।

 
ফোডেনের গোলে সহায়তা করেন আলভারেস। আর ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তাতে বড় জয়ে শিরোপা উৎসবে মাতোয়ারা হয় পেপ গার্দিওলার দল।