NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জালে একসঙ্গে ১৭ মণ ছুরি মাছ পেলেন জেলে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৮ এএম

>
জালে একসঙ্গে ১৭ মণ ছুরি মাছ পেলেন জেলে

কক্সবাজারের টেকনাফ উপকূলের সাগরে এক জেলে একবার জাল ফেলে ১৭ মণ ছুরি মাছ ধরেছেন। মাছগুলো বিক্রি করে ওই জেলে সাড়ে তিন লাখ টাকা পেয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের জেলে দিদার চৌধুরী জানান, এদিন সকালে জাল নিয়ে সাগরে মাছ ধরতে যান তিনি।

 
জালে একসঙ্গে ধরা পড়ে বিপুল পরিমান ছুরি মাছ। বিকেলে বাহারছড়ার হলবনিয়া সমুদ্রসৈকতে মাছগুলো দিয়ে পাঁচটি স্তূপ করা হয়। সেখানে মোট ১৭ মণ মাছ পাওয়া যায়, যা তিন লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

 

মাছ ব্যবসায়ীরা জানান, কক্সবাজার ও টেকনাফের মাছ ব্যবসায়ীরা যৌথভাবে ১৭ মণ ছুরি মাছ তিন লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন।

 
এ মাছের শুঁটকির প্রচুর চাহিদা রয়েছে। মাছগুলো থেকে শুঁটকি তৈরি করে বাজারজাত করা হবে।

 

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের মাছ খুবই সুস্বাদু। একেকটি ছুরি মাছ সাধারণত এক  কেজি পর্যন্ত ওজনের হয়।

 
ছোট ছুরি মাছ রোদে শুকিয়ে শুঁটকি বানিয়ে খেলে স্বাদ বেশি হয়। সাধারণত একসঙ্গে এত ছুরি মাছ জেলেদের জালে ধরা পড়েনা। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে মাছের এমন ঝাক জেলের জালে ধরা পড়েছে।’