NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মণিপুরে আট মাস আগে নিহত ৮৭ জনকে গণকবর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

মণিপুরে আট মাস আগে নিহত ৮৭ জনকে গণকবর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে চলমান জাতিগত সংঘর্ষে নিহতদের গণকবর দেওয়া হয়েছে। কুকি-জো জাতিগোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হয়। গত ৩ মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা চুরাচাঁদপুরে তাদের সমাধিস্থ করা হয়।

গত রবিবার রাতে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর চুরাচাঁদপুরে এখনো ১৪৪  ধারা জারি আছে।

 
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নিহত ৮৭ জনের সবাই কুকি-জো সম্প্রদায়ের অন্তর্গত। প্রায় আট মাস মর্গে থাকার পর  অবশেষে তাদের সমাধিস্থ করা হচ্ছে। দাফনে বিলম্ব হওয়ায় এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছিল।
 
এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়।

 

মণিপুরে গত ৩ মে জাতিগত দাঙ্গা শুরুর পর এখন পর্যন্ত সরকারি হিসাবে ১৮৭ জন নিহত হয়েছেন। বেসরকারিভাবে সংখ্যাটি অনেক বেশি। মণিপুরের তিনটি মর্গে পড়ে থাকা ৯৪টি মরদেহের মধ্যে ৮৮টি দুই সপ্তাহের মধ্যে সৎকার করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

 
সেই সময়সীমা অবশ্য ১৩ ডিসেম্বর পেরিয়ে যায়। ৯৪টির মধ্যে ছয়টি দেহের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ চলতি পরিস্থিতিতে নাগরিক সংগঠনগুলোর গণসৎকারের দাবি মানতে রাজি হয়নি প্রথমে। এতে রাজ্যে জাতিগত সংঘাত আরো বাড়তে পারে বলে বলা হয়। তারা জানায়, সরকারই নিহতদের সৎকার করবে।

 
কিন্তু সংঘর্ষে লিপ্ত কুকি এবং মেইতেই সম্প্রদায় দাবি করে, লাশগুলো তাদের সংগঠনের হাতে তুলে দিতে হবে। সরকারি সূত্রে জানা যায়, রাজ্য প্রশাসন দুই সম্প্রদায়ের দাবিই মেনে নিয়েছে পরে।