NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মুক্তি পেল ‘ডানকি’, শীতের সকালেও ছিল দর্শকের ভিড়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ পিএম

মুক্তি পেল ‘ডানকি’, শীতের সকালেও ছিল দর্শকের ভিড়

আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরে তৃতীয় দফায় শাহরুখ ঝড়! সকাল থেকেই ভক্তদের লাইন ছিলো হলে। কনকনে শীতেও ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে ডানকির প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি।

 
মাফলার, টুপি পরে প্রেক্ষাগৃহে হাজির ছিলেন দর্শক। তবে কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জাওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়। ‘ডানকি’র শো সেখানে আরও পিছিয়ে গিয়েছে।
 

 

এ নিয়ে ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এ হেন সিদ্ধান্ত। তারই প্রতিফলন দেখা গেল প্রথম শোয়ে। বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম। চোখে পড়ল না শাহরুখের কাট আউট বা ব্যানার নিয়ে পরিচিত ভিড়।

 
এর কারণ হিসেবে উপস্থিত এক দর্শক জানান, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তার পর সারাদিন ধরে উদ্‌যাপন তো চলবেই।’

 

এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন।

 
এছাড়াও শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির একত্রে প্রথম ছবি কেমন করে স্ক্রিন মাতালেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। সিনেমাটি তাঁদের সেই প্রত্যাশার পারদ পূরণ করেছেন বলেই জানিয়েছেন ভক্তরা।