NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ পিএম

>
ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে অপর এক প্রবাসী বাংলাদেশি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত প্রবাসী মোহাম্মদ সোহেল সিলেটের হবিগঞ্জের সন্তান। আর আহত কালু মিয়ার বাড়ি চাঁদপুর জেলার কাশিমপুর এলাকায়।

 

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১ টার দিকে ওমানের সুর বাজারের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় গাড়ি চালাচ্ছিলেন মোহাম্মদ সোহেল। পেশায় তিনি ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। জানা যায়, অর্থনৈতিক অবস্থা পাল্টাতে ১১ বছর আগে ওমান পাড়ি জমান সোহেল। দীর্ঘ প্রবাস জীবনে একবারও দেশে ফেরেননি। তবে আগামী জানুয়ারিতে তার দেশে ফেরার পরিকল্পনা ছিলো। দুর্ঘটনায় প্রাণ হারানো সোহেলের মরদেহ সুরের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে। তার কফিল লাশ পাঠানোর সর্বাত্মক চেষ্টা করছেন বলেও জানা গেছে।

আহত কালু মিয়াকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে সুরের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য মস্কাটে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।