NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কোপা আমেরিকায় নেইমারকে পাবে না ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ এএম

কোপা আমেরিকায় নেইমারকে পাবে না ব্রাজিল

কোপা আমেরিকা শুরুর বাকি আরো ছয় মাস। এর আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল। আসছে আসরে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। হাটুর চোটে বাইরেই থাকতে হচ্ছে এই ফরোয়ার্ডকে।

 
ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান নেইমার। এর দুই সপ্তাহ পর হাটুতে করানো হয় অস্ত্রোপচার। তখন থেকেই শোনা যাচ্ছিল, মাঠে ফিরতে নেইমারের সময় লেগে যাবে অনেক।

 
তাই কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কা ছিল। সেটাই সত্যি হল। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে হবে ব্রাজিলকে।

 

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন,'আমাদের হাতে বেশিদিন সময় নেই।

 
এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় তার (নেইমার) জন্য। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।'

 

নেইমারকে নিয়ে ধৈর্য্য ধরতে হবে বলেছেন এই চিকিৎসক,'আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে।

 
যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।'

 

আগামী বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ডি গ্রুপের আছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে-অফ বিজয়ী দল।