NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ভূমি সংশ্লিষ্ট অভিযোগ ও জিজ্ঞাসা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে : ভূমি সচিব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

ভূমি সংশ্লিষ্ট অভিযোগ ও জিজ্ঞাসা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে : ভূমি সচিব

ভূমি সচিব খলিলুর রহমান বলেছেন, বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত ভূমি সংশ্লিষ্ট নাগরিক অভিযোগ ও জিজ্ঞাসা দক্ষতার সাথে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আজ রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সংশ্লিষ্ট অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা প্রণয়ন বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 

এ সময় কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূমি সচিব আরো বলেন, বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত নাগরিক অভিযোগ এবং বিষয় ভিত্তিক প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সমস্যা সমাধানের উপায় ও উত্তরসহ 'বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী' (FAQ) তৈরি করে অনলাইন এবং প্রিন্ট মাধ্যমে প্রকাশ করা হবে।

 
বহুল জিজ্ঞাসিত প্রশ্নগুলো থেকে নাগরিক নিজেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

 

সচিব বলেন, সরকার ইতোমধ্যে ভূমিসেবায় দুর্নীতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ওপেন ডেটা গভর্নেন্স গ্রহণ, মামলা নিষ্পত্তিতে নির্ধারিত সময়সীমা প্রতিষ্ঠা, ভূমি কর্মকর্তাদের সম্পত্তির বাধ্যতামূলক হিসাব প্রদান এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা বাস্তবায়ন ইত্যাদি।