NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রেকর্ড গড়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৩ পিএম

রেকর্ড গড়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুবাইয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা। সেটিও রেকর্ড গড়ে।

 
সুযোগ ছিল রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয় পাওয়ার, যা ছিল ২০১ রানের। সেটি না হলেও যুব এশিয়া কাপ ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল আফগানিস্তানের, ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৬ রানে জিতেছিল তারা। 

 

টস হেরে ব্যাট করতে নেমে আশিকুরের ১২৯ রানের সঙ্গে রিজওয়ান চৌধুরীর ৬০ ও আরিফুল ইসলামের ৫০ রানে ৮ উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ।

 
রান তাড়ায় নামা আমিরাতের ব্যাটারদের একেবারে সুবিধা করতে দেননি বাংলাদেশের তিন পেসার। রোহানাত দৌলার ৩, মারুফ মৃধার ৩ ও ইকবাল হোসেনের ২ উইকেটের সঙ্গে স্পিনার অফ স্পিনার পারভেজ রহমান জীবনের ২ উইকেটের কল্যাণে মাত্র ৮৭ রানে অল-আউট হয়ে যায় আমিরাত। এতে বিশাল জয় পায় বাংলাদেশ।

 

এটি ছিল যুব এশিয়া কাপের দশম আসর।

 
যার আটবারই চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ অবশ্য এবারের আগে একবার ফাইনাল খেলেছিল, ২০১৯ সালের সেই ফাইনালে ভারতের কাছে ৫ রানে হারেন আকবর আলীরা। এবার সেই ক্ষতে প্রলেপ দিয়ে প্রথমবার বাংলাদেশ যুবদলকে এশিয়া কাপ জেতালেন মাহফুজুর রহমান রাব্বিরা।

 

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ১৪ রানে ওপেনার জিসান আলমকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটিতে দলকে শুরুর ধাক্কা সামলে দলকে দারুণ ভিতে দাঁড় করিয়ে দেন আশিকুর ও রিজওয়ান।

 
এরপর আরিফুলের সঙ্গে আশিকুরের জুটি ৮৬ রানের। এই জুটির মধ্যে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় শতক তুলে নেন আশিকুর। আগের চার ম্যাচে একটি সেঞ্চুরিসহ দুটি হাফসেঞ্চুরি ছিল তার।

 

আশিকুরের শতকের পর ৬টি চারে ৪০ বলে ৫০ রান করে আউট হন আরিফুল। তবু থেমে থাকেনি রান তোলার গতি। আশিকুরের ব্যাটে ২৫০ ছাড়ায় বাংলাদেশের স্কোর। ১৪৯ বলে ১২টি চার এবং ১টি ছক্কায় ১২৯ রান করেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। আমিরাতের হয়ে আয়মান আহমেদ ৫২ রানে ৪ উইকেট নেন।

রান তাড়ায় প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যে বাংলাদেশি পেসারদের তোপে ৩৯ রানে ৪ উইকেট হারায় আমিরাত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৬১ রানে ৭ উইকেট হারানো দলটি পরে গুটিয়ে যায় ৮৭ রানে।